চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের দাপুটে পারফরম্যান্সের সামনে অসহায় আত্মসমর্পণ করল পাকিস্তান। করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে ৩২১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে বড় ভরসা বাবর আজম ও খুশদিল শাহের লড়াই সত্ত্বেও ২৬০ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা।

