দুবাইয়ের গরম, প্রতিপক্ষ ভারত, আর উইকেটের চ্যালেঞ্জ—সব কিছুকে উপেক্ষা করেও একাই লড়লেন তাওহীদ হৃদয়। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। তবে এই ইনিংসের সবচেয়ে চমকপ্রদ দিক ছিল তার শারীরিক লড়াই।

