দীর্ঘ আট বছর পর বুধবার পর্দা উঠছে চ্যাম্পিয়নস ট্রফির। পাকিস্তানে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের সঙ্গে খেলবে নিউজিল্যান্ড। পরদিন নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে দুবাইয়ের মাঠে নামবে বাংলাদেশ। সেমিফাইনালের লক্ষ্যে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষেও কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের। শক্ত এ লড়াইয়ে লাল সবুজের প্রতিনিধিদের বড় আস্থা থাকবে লেগ স্পিনার রিশাদ হোসেনের ওপর।

