Thursday, April 9, 2026
HomeSportsবিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

প্রতীক্ষার অবসান হলো। বাংলাদেশের মেয়েরা সর্বশেষ দল হিসেবে জায়গা করে নিল ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে। বুক ধুকপুক করা এক দিন শেষে ভারতের টিকিট ‘কনফার্ম’ হলো বাংলাদেশ নারী দলের।

পাকিস্তানের কাছে আজ শেষ ম্যাচে হেরে বিশ্বকাপ ভাগ্যটা ওয়েস্ট ইন্ডিজের কাছে ছেড়ে দিয়েছিল নিগার সুলতানার দল।

বাংলাদেশের পাঁচ ঘণ্টা পর থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ ‘অন্যায়’ এক সুবিধাও পেয়ে গিয়েছিল। টসে জিতে ফিল্ডিং নিয়ে নেট রান রেট মেলানোর সুযোগ নিতে তাই দুবার ভাবেনি ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৬৬ রানে অলআউট হয়ে যায় থাইল্যান্ড।
এতে বিশ্বকাপে খেলার জন্য ১০.১ ওভারেই থাইল্যান্ডের ১৬৭ রানের লক্ষ্য ছুঁতে হতো ক্যারিবীয় নারীদের। ওয়েস্ট ইন্ডিজ সেটা পারেনি। ১০.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জয় থেকে ১০ রান পিছিয়ে ছিল তারা।
আর এতেই বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য থাইল্যান্ডের বিপক্ষে ১০.৫ ওভারে ৬ উইকেটের বড় ব্যবধানে জিতেছে। তবে নেট রান রেটে বাংলাদেশের পেছনে থাকায় বাদ পড়েছে আগামী বিশ্বকাপ থেকে। বাংলাদেশের নেট রান রেট ‍+০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজ থেমেছে ‍+০.৬২৬ নেট রান নিয়ে।

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলবে ৮ দল। এর মধ্যে স্বাগতিক ভারতসহ ৬ দল সরাসরি বিশ্বকাপের টিকিট পায়। বাকি ৫ দল হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ বাছাই পর্বে ৫ ম্যাচে জিতেই বিশ্বকাপের টিকিট পায় বাছাই পর্বের স্বাগতিক পাকিস্তান। অন্য টিকিট হাতে পেলেন নিগার সুলতানা জ্যোতিরা ।

Source

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments