Wednesday, April 8, 2026
HomePoliticsসবচেয়ে বেশি ভোটার কোন আসনে?

সবচেয়ে বেশি ভোটার কোন আসনে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকাল ১২ ফেব্রুয়ারি। সঙ্গে গণভোট। ৩০০ আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

র মধ্যে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। এই আসনটিতে ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। এছাড়া সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে। সেখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। 

এদিকে নারীর ভোটারের তুলনায় প্রায় ২০ লাখের বেশি পুরুষ ভোটার রয়েছে। ইসির তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন। নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন।

তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।










RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments